উপজেলা নির্বাহী অফিসারের উত্তর ভবানীপুর ও রামচন্দ্রপুর এলাকা পরিদর্শ।




পিরোজপুর থেকে আসাদুজ্জামান: দৈনিক চিত্র পত্রিকায় গত-০২ আগস্ট প্রকাশিত পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ২নংপত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর ও উত্তর ভবানীপুর গ্রামে- চরম জনদুর্ভোগ, শিরোনামে সংবাদ প্রকাশের পর ৩রা আগস্ট ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ পত্রিকায় প্রকাশিত উল্লেখিত ব্রিজটি পরিদর্শন করেন এবং রামচন্দ্রপুর গ্রামের বজলু মাষ্টারের বাড়ীথেকে স্ব-নির্ভর খালের ব্রিজ পর্যন্ত রাস্তা এবং দুটি কালভার্ট এবং নিজামুল হকের বাড়ির সামনের রাস্তা থেকে মুরিদ বাড়ি জামে মসজিদ হয়ে আলি আজগরের বাড়ির সামনের ব্রিজ পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন।

রাস্তায় একাধিক ভাঙন ও ব্রিজের দুরবস্থা দেখে আক্ষেপ করে ইউএনও বলেন, এলাকাবাসীর চলাচলের এমন দুরবস্থা আমি সরেজমিনে না আসলে জানতে পারতাম না। তিনি এলাকার জনদুর্ভোগ তুলে ধরার জন্য দৈনিক চিত্র পত্রিকার সাংবাদিককে ধন্যবাদ জানান এবং দ্রুত সময়ের মধ্যে উল্লেখিত ব্রিজ এবং রাস্তা নির্মাণ করে জনসাধারণের চলাচলের উপযোগী করার আশ্বাস দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান এর পিতা প্রাক্তন আওয়ামী লীগ নেতা ও উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নিজামুল হক, ,উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ আকন, ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগির,সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন তারা। এবং ইউএনও এলাকার জনসাধারণের কথা ধৈর্য সহকারে শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। উল্লেখিত জনদুর্ভোগের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

Comments

Popular posts from this blog

চট্টগ্রামে ৩৯নং ওয়ার্ডের মাদ্রাজীশাহ রোডের মানুষের চলাচলের করুন অবস্থা।

চট্টগ্রাম ৩৯নং ওয়ার্ডের কাজীর গলীর সামনে অনাকাঙ্ক্ষিত জানজট

ইন্দুরকানীর বর্বর মতি উকিল