করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত সারা বিশ্বের মানুষ,

বিআইটিআইডির প্রধান ভবন। ফাইল ছবি  চট্টগ্রাম: ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। বুধবার (০৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে তিনি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, আজ ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে তিনজনের করোনা পজিটিভ। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে।  সবমিলিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ৩১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে একজনের বয়স ৪৫, একজনের বয়স ৪০ এবং অন্যজনের বয়স ৫০ বছর। তারা নগরের সাগরিকা, হালিশহর ও সীতাকুন্ড এলাকার বাসিন্দা। এর আগে গত ৩ ও ৫ এপ্রিল নগরের দামপাড়ায় একই পরিবারের দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। তারা বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  দুই জনের দেহে করোনা ভাইরাস শনাক্তের পর চট্টগ্রামের বিভিন্ন এলাকা লকডাউন করে প্রশাসন। চট্টগ্রাম নগরে প্রবেশ কিংবা বের হওয়া বন্ধ করে দেয় পুলিশ।  বাংলাদেশ সময় ২১০০ ঘন্টা, এপ্রিল ০৮, ২০২০ এমএম/টিসি ক্লিক করুন, আরো পড়ুন: চট্টগ্রাম   সামাজিক দূরত্ব মানা হচ্ছে না কাঁচাবাজারে  ঢাকায় জট, চট্টগ্রাম থেকে যাচ্ছে না কন্টেইনারবাহী ট্রেন  করোনা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত, ২৩ লাখ টাকা জরিমানা  টিসিবির ট্রাকে লম্বা লাইন, শনিবার থেকে ৬০ টাকায় ছোলা  করোনা ধ্বংসে কার্যকর পদ্ধতি উদ্ভাবন বাংলাদেশের গবেষক দলের  সিরাজগঞ্জে কর্মহীন-দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা  ‘করোনা ভয়ে ‌দায়িত্ব থেকে এক ইঞ্চিও পিছু হটবো না’  করোনায় মারা গেলেন হলিউড অভিনেতা অ্যালেন গারফিল্ড  করোনা ভাইরাসে সংক্রমিত হতে পারে বিড়ালও  এনআইডি না থাকলে জন্মনিবন্ধন সনদে শ্রমিকদের বেতন  প্রচ্ছদ   জাতীয়   চট্টগ্রাম প্রতিদিন   ক্যারিয়ার   লাইফস্টাইল   আইসিটি   ট্রাভেলার্স নোটবুক   এভিয়াট্যুর   শেয়ার   টেনিস   যোগাযোগ   পিএসআই কপিরাইট © বাংলানিউজটোয়েন্টিফোর.কম 

Comments

Popular posts from this blog

চট্টগ্রামে ৩৯নং ওয়ার্ডের মাদ্রাজীশাহ রোডের মানুষের চলাচলের করুন অবস্থা।

চট্টগ্রাম ৩৯নং ওয়ার্ডের কাজীর গলীর সামনে অনাকাঙ্ক্ষিত জানজট

ইন্দুরকানীর বর্বর মতি উকিল