উপজেলা নির্বাহী অফিসারের উত্তর ভবানীপুর ও রামচন্দ্রপুর এলাকা পরিদর্শ।
পিরোজপুর থেকে আসাদুজ্জামান: দৈনিক চিত্র পত্রিকায় গত-০২ আগস্ট প্রকাশিত পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ২নংপত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর ও উত্তর ভবানীপুর গ্রামে- চরম জনদুর্ভোগ, শিরোনামে সংবাদ প্রকাশের পর ৩রা আগস্ট ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ পত্রিকায় প্রকাশিত উল্লেখিত ব্রিজটি পরিদর্শন করেন এবং রামচন্দ্রপুর গ্রামের বজলু মাষ্টারের বাড়ীথেকে স্ব-নির্ভর খালের ব্রিজ পর্যন্ত রাস্তা এবং দুটি কালভার্ট এবং নিজামুল হকের বাড়ির সামনের রাস্তা থেকে মুরিদ বাড়ি জামে মসজিদ হয়ে আলি আজগরের বাড়ির সামনের ব্রিজ পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন। রাস্তায় একাধিক ভাঙন ও ব্রিজের দুরবস্থা দেখে আক্ষেপ করে ইউএনও বলেন, এলাকাবাসীর চলাচলের এমন দুরবস্থা আমি সরেজমিনে না আসলে জানতে পারতাম না। তিনি এলাকার জনদুর্ভোগ তুলে ধরার জন্য দৈনিক চিত্র পত্রিকার সাংবাদিককে ধন্যবাদ জানান এবং দ্রুত সময়ের মধ্যে উল্লেখিত ব্রিজ এবং রাস্তা নির্মাণ করে জনসাধারণের চলাচলের উপযোগী করার আশ্বাস দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান এর পিতা প্রাক্তন আওয়ামী লীগ নেতা ও ...